মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার হাবিবা আক্তার স্মৃতি (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উত্তর ধাতুয়াকান্দা এলাকায় নিজ বসত ঘর থেকে দুই সন্তানের জননী ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। একই সময় পুলিশ কর্তৃক আটক হয়েছে গৃহবধুর স্বামী আক্তার হোসেন (৩৮)। আকতার হোসেন উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মনোহার মিয়ার ছেলে। গৃহবধু হাবিবা আক্তার বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের হাবিজল মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,দুই সন্তানের জননী হাবিবা আক্তার স্মৃতিকে প্রায়ই শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো তার স্বামী আকতার হোসেন। নির্যাতনের মাত্রা দিনদিন বাড়তেই থাকে। গত মঙ্গলবার রাতেও স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বামী আকতার হোসেন। নির্যাতন সইতে না পেরে ভোরে গলায় রশি দিয়ে আত্বহত্যা করে স্মৃতি। সকালে স্বামীর ঘরে গৃহবধুর ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার ও তার স্বামীকে আটক করে।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান,গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল পাঠানো হয়েছে। তার শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খাতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী আটক


