মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় দলীয় কার্যালয়ে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।বকশীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন করে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম রশিদুুজ্জামান মিল্লাত। উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন।, প্রধান বক্তাা ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ছামছুল আলম,বিএনপি নেতা রফিকুল ইসলাম ক্বারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্স প্রমূখ। অন্ঠুান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু ও পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন। এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান তোলন,যুবদল নেতা শেখ রহমত আলী,সুজন নুর,ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম,সদস্য সচিব আল আমিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


