মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে সামাজিক দুরত বজার রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ সময় তিনি বিভিন্ন পুজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। পুজামন্ডপ পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গী তুলে দেন তিনি।
ষষ্ঠী পুজার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে বকশীগঞ্জে ১০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।
ইউপি চেয়ারম্যান বাবু’র শারদীয় শুভেচ্ছা


