18.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জ পৌর আ’লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ পৌর আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সাম্পাদক ফজলুর রহমান খুদু, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক ফরহাদুজ্জামান ফোটা,জাকিউল ইসলাম জুয়েল হাজারী,সদস্য আবুল কালাম আজাদ,আমানুল্লাহ খোকন,আক্রামুল ইসলাম মাজু,যুবরাজ হোসেন, ফুয়াদ হোসেন মানিক,ফকির আলী,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, গোলাম কিবরিয়া সুমন,ছাত্রলীগের সাধারন সম্পাদক হাছানুজ্জামান সজীব,তাঁতীলীগের আহবায়ক রাকিবিল্লাহ রাকিব ও সদস্য সচিব সহিদুর রহমান লিপন প্রমূখ। এ সময়  আওয়ামীলীগ, যুবলীগ, তাঁতীলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আ’লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে গত ২১ অক্টোবর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। জালাল উদ্দিনকে আহবায়ক ও ফরহাদুজ্জামান ফোটা, জাকিউল ইসলাম জুয়েল হাজারী, জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে যুগ্ম আহবায়ক, আমান উল্লাহ খোকন, শফিকুল ইসলাম লিটন, আবুল কালাম আজাদ, আক্রামুজ্জামান মাজু, শহিদুজ্জামান, ফয়জুর রহমান, কাউছার খান, আব্দুল হক, ফুয়াদুজ্জামান মানিক, যুবরাজ, নুর মোহাম্মদ, আব্দুল জব্বার, ফকির আলী, রুমান, মুজা, আফজাল হোসেন ও আরমানকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এই কমিটির অনুমোদন দেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article