18.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে ইউএনও’র পূজামণ্ডপ পরিদর্শন

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতে বিভিন্ন পূজামণ্ডপ  পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। পূজামণ্ডপ  পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা.সিদ্বেস্বর সাহা, রমেশ চন্দ্র কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ তার সাথে ছিলেন।
ষষ্ঠী পুজার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে বকশীগঞ্জে ১০ টি পূজামণ্ডপে  শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article