14.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যান সাত্তারের জামিন

Must read

মাসুদ উল হাসান ॥
দ্বিতীয় স্ত্রীর দ্বায়েরকৃত নারী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার। বুধবার আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে ২ নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হক তার জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে আদালতে শুনানী করেন সিনিয়র আইনজীবি আমান উল্লাহ আকাশ ও ইসমাইল হোসেন সিরাজী। বাদী পক্ষে ছিলেন রাশেদুল ইসলাম খোকন ও মোঃ তারেক।

জানা যায়, গত ১৬ অক্টোবর বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নজরুল ইসলাম সাত্তারের দ্বিতীয় স্ত্রী বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগম।

মামলা সূত্রে জানা যায়,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও জাহানারা বেগম দুজনেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক সূত্র ধরে তাদের পরিচয়। পরিচয়ের একপর্যায়ে দুজনের মধ্যে ঘনিষ্টতা সৃষ্টি হয়। ২০১৯ সালের ১১ মার্চ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার রেজি: কাবিন মূলে প্রতিবেশি ধানুয়া কামালপুর গ্রামের মুক্তিযোদ্বা আবুল হোসেনের মেয়ে জাহানারা বেগমকে বিয়ে করেন। বনিবনা না হওয়ায় জাহানারাকে তালাক দেন ইউপি চেয়ারম্যান সাত্তার। পরে জাহানারা বেগম জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সাত্তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর উভয় পক্ষ আপোষ মিমাংসা হয়ে চলতি বছরের ১৮ মার্চ রেজি: কাবিন মূলে আবারও জাহানারকে বিয়ে করেন নজরুল ইসলাম সাত্তার। দ্বিতীয় দফায় বিয়ের পর আবারো তাদের সম্পর্কের অবনতি হয়। পুনরায় গত ১১ অক্টোবর জাহানারাকে তালাক দেন ইউপি চেয়ারম্যান সাত্তার। গত ১৬ অক্টোবর জাহানারা বেগম স্বামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article