মাসুদ উল হাসান ॥
মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার এই স্লোগান নিয়েবকশীগঞ্জে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা পুলিশ। সমাবেশে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আফছার আলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,পৌর কাউন্সিলর মিজানুর রহমান,প্রেসক্লাব সভাপতি এম.শাহীন আল আমীন ও ডা.নিশাত তাসনিম বৃষ্টি প্রমূখ।
বকশীগঞ্জে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ


