18 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের মানববন্ধন

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে বে-সরকারি কর্মচারীরা। শনিবার সকালে কলেজের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে বক্তব্য রাখেন অফিস সহায়ক জামিউল ইসলাম,মর্জিনা বেগম,নৈশ প্রহরী বানু মিয়া,পরিচ্ছন্নতা কর্মী বিশ^জিৎ ডুম ও রিনা রানী ডুম।
তাদের দাবিগুলো হচ্ছে সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বে-সরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারি করণ,চাকুরী সরকারী হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদের বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেয়ার ব্যবস্থা করতে হবে,চলমানম কর্মচারী চাকুরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে,নতুন পদ সৃষ্টি করে স্বস্ব পদে নিয়োগ দিতে হবে,কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্ধ্বসীমা করা যাবে না।
উল্লেখ্য,প্রায় ১০/১২ বছর যাবত সরকারি কলেজে দায়িত্ব পালন করে আসছেন তারা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article