26.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ ৩ জনের বিরুদ্ধে মামলা,গ্রেফতার-২

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে  তিন বছরের এক শিশুকে ধর্ষণের  চেষ্টার  অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকপাড়া এলাকার আবদুল আলীর বখাটে ছেলে রুহুল আমিন (২০) ও আশরাফ আলীর ছেলে সরোয়ার জাহান (৩০)। নির্যাতিত শিশুকে চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়,নির্যাতিত শিশুটির বাবা বাড়িতে ছিলেন না এবং মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এই সুযোগে নির্যাতিত ওই শিশুর বাড়িতে আসে প্রতিবেশী বখাটে রুহুল আমিন। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে রুহুল আমিন। এক পর্যায়ে পরে ঘরে গিয়ে  রুহুল আমিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুর মা। প্রতিবেশীদের সহায়তায় লম্পট রুহুল আমিনকে আটক করা হয়। খবর পেয়ে ধর্ষণের চেষ্টাকারী রুহুল আমিনকে ওই বাড়ি থেকে জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করে সরোয়ার জাহান ও আবদুল হালিম। পরে খবর পেয়ে সন্ধায় ডাকপাড়া এলাকা থেকে ধর্ষণের চেষ্টাকারী রুহুল আমিন ও তার সহযোগী সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আরেক সহযোগী আবদুল হালিম পালিয়ে যায়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান,নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নামীয় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং এই্ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article