26.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে ট্রাক্টর চালাতে গিয়ে স্কুলছাত্র নিহত

Must read

মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চালাতে গিয়ে বিশাল (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশাল উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটিকলকিহারা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও ভাটিকলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ জানান, বিশালের বাবা মনোয়ার হোসেন সকালে ট্রাক্টর নিয়ে চাষ করা জন্য জমিতে যান। একপর্যায়ে ট্রাক্টরটি রেখে বাড়িতে নাস্তা করতে গেলে এই সুযোগে সবার অজান্তে ট্রাক্টরটি চালাতে যায় বিশাল। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশালের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article