18 C
Munich
Tuesday, May 26, 2026

“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগান নিয়ে পুলিশি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে বকশীগঞ্জে “বিট পুলিশিং কার্যক্রমের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হলরুমে বকশীগঞ্জ পৌরসভা ৮ নং বিটের কার্যালয় উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী দাস ও দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,ওসি শফিকুল ইসলাম সম্রাট,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আগা সাইয়ুম,মুক্তিযোদ্ধা আফছার আলী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক,মুক্তিযোদ্ধা, ইমাম,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article