18 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে মির্জা আজম এমপি’র জন্মদিন পালিত

Must read

মাসুদ উল হাসান॥
বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। রোববার সন্ধায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান তার নিজস্ব কার্যালয়ে জন্মদিনের আয়োজন করেন।

কেক কাটা-দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামালপুরের মাদারগঞ্জ-মেলান্দহ সংসদীয় আসন থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজমের জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য নজরুল ইসলাম, শ্রমিকলীগের সদস্য সচিব মিষ্টার রানা,যুবলীগ নেতা সুমন মিয়া প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী শামীম,সহ-সভাপতি সাইদুর রহমান লাল,কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা,ছাত্রলীগ নেতা রাজন,কাজল মিয়া,মাইনুল ইসলাম, মামুন, মোহাম্মদ কামাল হোসেন,মোহাম্মদ আসাদ,আদনান শাকিল, আবু রায়হান মোল্লাহ, বুলবুল, উত্তম,রাকিব তালুকদার, রবিন, জামিল, প্রান্ত, সয়ন, জিহান,আশরাফুল,নয়ন,সাব্বির ও রনি প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article