15.1 C
Munich
Tuesday, May 26, 2026

“ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগান নিয়ে সাধুরপাড়ায় পুলিশিং কার্যক্রম উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ॥
“ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার ” এই স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ৪ নং বিট এর “বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট  ও বিট অফিসার এস আই মিজানুর রহমান প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি,সুধী সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ বিট পুলিশিং কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article