15.1 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন। উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল কাইয়ুম ও পৌর বিএনপি’র সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, মেরুরচর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহিদুল হক দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জীবন, ছাত্রদল নেতা আল আমিন ও মইন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবদুল মোতালেব, যুগ্ন আহবায়ক মমতাজুর রহমান,পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ সুমন মিয়া,আল আমিন বিদ্যুৎ,আবু তালেব, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবদুর রউফ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা রমজান আলী,রিয়াদুল ও নাদিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যে সামনের দিনে সকল আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন।
উল্লেখ্য,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article