মাসুদ উল হাসান ॥ অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে অগ্নিদগ্ধ অসহায় আছাদ আলীর (৪৮)। আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি। আগুনের লেলিহান শিখা থেকে গবাদি পশু বাচাঁতে গিয়ে নিজেই এখন মৃত্যু পথযাত্রী। অসহ্য যন্ত্রনা সহ্যকরে গত ৭ দিন যাবত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছেন তিনি। আছাদ আলী বকশীগঞ্জ উপজেলার মালিরচর জিগাতলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে।
জানাগেছে,গত ২৪ আগস্ট সোমবার সন্ধায় আছাদ আলীর গোয়ালঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। গোয়ালঘরে থাকা গবাদি পশু গরু ও ছাগল উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় আছাদ আলী। মাথা-হাত-পা-পিঠসহ তার শরীরের প্রায় ৫০ ভাগ ঝলসে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ৪ টি গরু ও ৩ টি ছাগল। এছাড়াও ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেদিনই তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে দেশের কোন ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারছেনা আছাদ আলী। তাই বাধ্যহয়ে অসহ্য যন্ত্রনা সহ্যকরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বিছানায় পড়ে আছেন তিনি। মানবেতর জীবন যাপন করছে আছাদ আলীর অসহায় পরিবার।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান,যথা নিয়মেই চিকিৎসা চলছে। সার্বক্ষনিক খোজঁ খবর রাখা হচ্ছে।
অপরদিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ নেয়নি কেউ। অসহায় আছাদের পাশে দাড়াঁতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন আছাদ আলীর পরিবার।


