মোহাম্মদ আসাদ :
বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে (আইএসপিপি) যত্ন প্রকল্পের ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে যত্ন প্রকল্পের কার্ড উদ্বোধন করেন নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার। এ সময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আব্দুল মালেক ও এস পি এ শাহ জামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগ অতিদরিদ্রদের জন্য আইএসপিপি-যত্ন প্রকল্পের মাধ্যমে আয় সহায়ক কর্মসূচী গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭টি জেলার ৪৩টি উপজেলায় অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী, শিশু ও তাদের মা’দের সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হবে।
এই কর্মসূচীর উপকারভোগী হচ্ছে অতিদরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারী, ৫ বছরের কম বয়সী প্রথম ও দ্বিতীয় শিশু এবং তাদের মা। উপকারভোগীগণ প্রাপ্য অর্থ প্রতি ৩ মাস অন্তর পোস্ট অফিসের ব্যবস্থাপনায় POS মেশিন ও ক্যাশ কার্ডের মাধ্যমে পাবেন ।


