মাসুদ উল হাসান ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হামিদের সূযোগ্য সন্তান বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ¦ মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফছার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার আবদুল বাছেদ,খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন শাখার কমান্ডারবৃন্দ সহ সকল মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল


