নীহার রঞ্জন কুন্ডুঃ আজ শুক্রবার সকালে ময়মনসিংহের মহানগরের ফিরোজ- জাহাঙ্গীর চত্বরে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর ডাকে ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে অন্যায় ও সাম্প্রদিয়কতা বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিবাদী সচেতন ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ স্বতফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নৃপেশ রঞ্জন সরকার ও সাধারন সম্পাদক ডাঃ নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক দীপক চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক নীহার রঞ্জন কুন্ডু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রাণতোষ সরকার, মহানগর শাখার সভাপতি সুব্রত কুমার চন্দ, সাধারন সম্পাদক রাজন আচার্য্য, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারন সম্পাদক জীবন পাল, মহানগর হিন্দু যুব মহাজোটের সভাপতি সঞ্জিত পাল, সাধারন সম্পাদক সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজন ধর, প্রচার সম্পাদক বিপ্লব বর্মন, হিন্দু সেচ্ছাসেবক মহাজোট মহানগর শাখার সভাপতি প্রমিজ দাস ও সাধারণ সম্পাদক প্রদীপ ঘোসসহ জেলা ও মহানগরের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর তাঁতীলীগের সাবেক সাধারন সম্পাদক এম এ মোতালেব হোসেন।
ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে অন্যায় ও সাম্প্রদিয়কতা বিরুদ্ধে মানববন্ধন-এ বক্তব্য রাখেন, জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি নৃপেশ রঞ্জন সরকার, সাধারন সম্পাদক ডাঃ নারায়ণ চন্দ্র পাল, যুগ্ম সাধারন সম্পাদক দীপক চন্দ্র দে, জেলা জাতীয় যুব হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক জীবন পাল, মহানগর জাতীয় যুব হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক সাজন ধর।
মানববন্ধনে বক্তরা বলেন, কক্সবাজার জেলার টেকনাফে মেজর (অবঃ) সিনহা রাশেদ খানের হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশের কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হিন্দু সম্প্রদায়ের সকল পুলিশ কর্মকর্তা সহ উর্দ্ধতন সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো, দেশদ্রোহী, ভারতের চর ইত্যাদি আখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ, উস্কানি, ধর্ম বিরোধী মন্তব্য প্রচার করে হিন্দু সম্প্রদায়ের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এইসব কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেছেন ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোট। সাম্প্রদায়িকতার কবল থেকে রক্ষা পেতে কেন্দ্রীয় কর্মসূচীর ডাকে সারাদেশের সাথে একত্তা ঘোষনা করে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোট এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।


