22.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে দোয়া-আলোচনা সভা ও মিষ্টি বিতরনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি,সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুজ্জামান মতিন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহিদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল,সদস্য সচিব আবদুল কাইয়ুম ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা এস এম ফারুক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম মেজর,আল মামুন,বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা নুর ইসলাম জীবন,বিজন শর্মা কাকন, সুমন মিয়া,মাহবুব মিয়া, রেজাউল,ছাত্রদল নেতা আল আমিন,রিয়াদুল ও মইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারী বাবু’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article