ওরাও মানুষ আমার মতো
রক্তে মাংসে গড়া
ওদের জীবন থাকবে কেন
বিষাদ দিয়ে ভরা?
চেয়ে দেখ্ ওহে মানুষ
বিবেক চক্ষু দিয়ে
আমার সুখের জন্য যারা
জীবনের ঝুঁকি নিয়ে
সমাজের অবহেলা আর
কটু কথা সয়ে
মেথর , সুইপার চলবে কেন
নতজানু হয়ে?
বিশ্ব যুদ্ধ লেগেছে আজ
জীবাণু দের সাথে
হেরে যাচ্ছে আমার ভাইটি
কর্ণপাত নাই তাতে।
আমি তো চাই না
আমার ভাইকে হারাতে
তবে কি পারিনা
তাদের পাশে দাঁড়াতে?
ওরা কেন নিবে
জীবনের ঝুঁকি
দুর্দশা দিবে কেন
পরিবারে উঁকি?
মেথর, সুইপার ওরা আমার ভাই
রাষ্ট্রের কাছে আমি
পরিচ্ছন্নতা কর্মীর নিরাপত্তা চাই।


