10.7 C
Munich
Monday, May 18, 2026

ডিবি’র অভিযানে ৫টি অটোরিক্সা সহ ৬ চোর গ্রেফতার ও মাদকাসক্ত ছিনতাইকারী সহ গ্রেফতার ৩

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা ও ময়মনসিংহ সদরে দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ অটোরিক্সা চোরচক্র রাস্তায় যাত্রীবেশে, খালি জায়গায়, অটোরিক্সা গ্যারেজে ও বিভিন্ন রাস্তায় সুযোগ বুঝে অটোরিক্সা চুরি এবং ছিনতাই করে আসছিল। গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি এবং ছিনতাই এর কারণে অটোরিক্সার মালিকগণ পথে বসার উপক্রম। ঠিক সেই সময় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র হাতে আসে সফলতা। ধরা পরেও যায় সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা এবং উদ্ধার হয় অটোরিক্সা।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ (বিপিএম-সেবা) এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (বিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর পরিকল্পনায় ২৫ জুলাই শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন ঘাগড়া আপনবাড়ী এলাকা থেকে এসআই দেবাশীষ ও এসআই নাজিম সংঘবদ্ধ অটোরিক্সা চোরচক্র ৬ সদস্যদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে তাদের হেফাজতে থাকা ৫টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত সংঘবদ্ধ চোরচক্রদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থা অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত সংঘবদ্ধ অটোরিক্সা চোরচক্র সদস্যরা হলো, অজয় চন্দ্র দেবনাথ (৩৫), মোঃ সাইদুল ইসলাম (২৯), মোঃ রাসেল (২৬), মোতালেব (৪৪), মোঃ আশরাফুল (৩৫), মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫)। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

অপর অভিযানে ২৪ জুলাই শুক্রবার রাত ৮ টায় এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে মাদকাসক্ত ছিনতাইকারী সোহেল (৩৫), বুলু (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article