রাইসুল ইসলাম ফুল।। রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সরকার
রাজিবপুর উপজেলা বাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন দীর্ঘ দিন থেকে করোনা ভাইরাস মোকাবেলা ও তৃতীয় ধাপে বন্যার দুর্ভোগের মাঝে ও পবিত্র ঈদুল আযাহা কোরবানির মাধ্যমে মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ এই ঈদের আনন্দ ভাগাভাগি করে দল-মতের ঊর্ধ্বে উঠে রাজিবপুর বাসির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দেশের সর্বস্তরের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রতিবেদক এর সাথে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন দেশের এই মহাদুর্যোগে চিকিৎসক, সাংবাদিক, পুলিশের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন এই ঈদে সকলে ঘরে থাকি। করোনা থেকে মুক্ত থাকি। এবং এই দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা হচ্ছে তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে সামর্থ্য বুঝে বন্যা দুর্গত পানিবন্দি মানুষের মাঝে সহযোগিতা করে আসছি। আপনারা যারা এলাকার বিত্তবান ও ধনী ব্যক্তি আছেন তারা যার যার সামর্থ্য বুঝে বন্যা দুর্গতদের মাঝে সহযোগিতা করার আহ্বান জানান।


