পুলিশ মানে সবার মাঝে নেতিবাচক ধারণা
সবাই তাদের শত্রু ভাবে পুলিশ বুঝি কারো না।
জনগনের বন্ধু পুলিশ এটা কেউ মানেনা
কত কষ্ট করছে পুলিশ অনেকেই তা জানেনা।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে আজ
জনগণ কে ঘরে রাখতে করছে পুলিশ কাজ।
নিরাপদে থাকতে সবাই আমরা আছি ঘরে
আমার সেবায় পুলিশ ভাইটি রাস্তায় আছে পরে।
দেশের সেবায় লড়তে তারা গাড়ি ভরে উঠছে
নিজ জীবনের ঝু্ঁকি নিয়ে দিবানিশি ছুটছে।
মহামারির সংকেত পেয়েও আম জনতার ধুম
জনসমাগম ঠেকাতে গিয়ে নেই পুলিশের ঘুম।
সময়মত পায়না খেতে বড় কর্তার চাপে
রাস্তায় সারে আহারটুকু ভাগ্যে যেটা মাপে।
তাদের ঘরেও পিতা -মাতা, বিবি -সন্তান আছে
পি-কাপ ভ্যানেই রাত্রি যাপন পায়না তাদের কাছে।
ক’দিন হতে দেখছি আমি পুলিশ ভাইদের কাজ
কি করলাম দেশের জন্য ভেবেই পাচ্ছি লাজ!
ভালো মন্দ সবই আছে এই দুনিয়ার মাঝে
মন্দটুকুই দেখি শুধু পুলিশ ভাইদের কাজে।
তারাও মানুষ রক্ত মাংশের আমাদেরই মত
মহাবিপদেও ঝাঁপিয়ে পরে বাঁধা আসুক যত।


