7.9 C
Munich
Sunday, May 17, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে মহিলা আঃ লীগ নেত্রী নুরুন্নাহার তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন

Must read

সুমন ভৌমিকঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সবুজ বনায়ন বাঁচাতে হলে ব্যাপকহারে বৃক্ষরোপণ প্রয়োজন। এজন্য দেশের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছিলেন তিনি। এতে করে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর।

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনদিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন কালে ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং “বেশী করে গাছ লাগান-পরিবেশ বাঁচান”।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ হৃদয়ে ধারন করে তা বাস্তবায়ন করতে মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী নিরাপদ দূরত্ব বজায় রেখে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান জানান। সভানেত্রী বেগম নুরুন্নাহার শেফালী মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ ও সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুলে বৃক্ষরোপন করেন।

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের তিনদিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শামছুন্নাহার পারভিন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সালেমা খাতুন সিদ্দিকা জেসমিন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবেদা রহমান পলি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article