7.9 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জের বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি  অনুমোদন দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি । এতে সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম। 

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির কমিটির অনুমোদন দিয়েছেন। এতে জামালপুর জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জননী এন্টারপ্রাইজ পরিবহনের মালিক মোঃ জয়নাল আবেদীন কে সভাপতি করা হয়েছে এবং এস,নাহার পরিবহনের মালিক মোঃ আব্দুল কাইয়ুম কে সাধারণ সম্পাদক ও শামা-শশী ক্লাসিক পরিবহনের মালিক মোঃ মনিরুজ্জামান মনির কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে,মোঃ মোফাখার হোসেন খোকন ও মোঃ সোহেল মিয়া কে সদস্য করা হয়েছে। 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article