রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রাম রাজিবপুর উপজেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনতারী, নাও শালা, বড়বের, শিকারপুর এলাকার কয়েকটি চরের পানিবন্দি মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো,
উপজেলা নির্বাহি অফিসার নবিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন, বন্যা দুর্গত মানুষের মাঝে ১কেজি চিড়া, ১ কেজি মুড়ি,
১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি লবণ, পাঁচটি খাবার স্যালাইন, একটি করে শকনো খাবারের প্যাকেট চারশত পরিবারের মাঝে বিতরণ করেন।


