30.2 C
Munich
Thursday, June 18, 2026

ওসি শাহ কামাল এর পরিকল্পনায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিবি পুলিশ

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় ও ডিবি’র ওসি শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর পরিকল্পনা ও তত্বাবোধায়নে ২৮ মার্চ শনিবার সকালে ময়মনসিংহ সদর এলাকা চর ঈশ্বরদিয়া, চর খরিচা, জয় বাংলা অঞ্চলের গ্রাম, হাট-বাজার গুলোতে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের সচেতনতামূলক দিকনির্দেশনাগুলোর মধ্যে ছিল, সকলকে নিজ নিজ বাড়ী-ঘরে থাকার আহ্বান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ঔষুধের দোকানের সন্মুখে সাদা বৃত্ত দিয়ে চিহ্নিত করার মাধ্যমে সামাজিক দূরত্ব নির্দিষ্টকরণ।

এছাড়াও ছিল, সাধারণ জনগণ ও ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ, গণসচেতনতা ও করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সমন্ধে দিকনির্দেশনা।

ওসি ডিবি শাহ কামাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সমন্ধে ডিবি পুলিশের সচেতনতামূলক দিকনির্দেশনা কার্যক্রম নিয়মিত চলবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article