26.4 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে করোনা ভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন

Must read

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হোন। নিজেরা পরিস্কার পরিচ্ছন্নতা থাকুন,অন্যদের উৎসাহিত করুন। নিজে বাচুঁন,অপরকে বাচাঁন। ঘরেই থাকুন,প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সচেতনতাই পারে করোনা নামক এই মহামারী থেকে আমাদের বাচাঁতে।

শনিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুই বারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

করোনা ভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস আতঙ্কে আজ সারা বিশ্ব। বকশীগঞ্জেও এর দারুন প্রভাব পড়েছে। করোনা মোকাবেলায় কাজ করছে সরকার। সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন সার্বক্ষনিক মাঠে কাজ করছে।

জনগনকে সচেতনতার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড,ওসি ও স্বাস্থ্য কর্মকর্তা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ আমরাও মাঠে কাজ করছি। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। এই দূর্যোগকালীন সময়ে ঘর থেকে বের না হয়ে স্থানীয় প্রশাসনকে সার্বিকভাবে সহায়তা করুন। মনে রাখবেন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের নির্দেশনা মেনে চললেই করোনা নামক ভাইরাস থেকে নিজে সুরক্ষিত থাকতে পারবো,অন্যকেউ সুরক্ষিত রাখতে পারবো।

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। ইতোমধ্যে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে সেজন্যে তালিকা প্রনয়ন করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্ধ দিয়েছেন সরকার। আপনারা শুধু সরকারী নির্দেশনা মেনে সরকারকে সহায়তা করুন। তিনি দলীয় নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে এলাকার মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান। করোনা ভাইরাস নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে তিনি বলেন,গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করবেন না, প্রশাসনে অস্থিরতা ও সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত হবেন না। তিনি আরো বলেন,স্থানীয় প্রশাসনের সাথে থেকে আমরা অবস্থার পর্যবেক্ষন করছি। স্থানীয় সাংসদ জননেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের নের্তত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে আছে,পাশে থাকবে। ভয়ের কিছু নেই আমরা আপনাদের সার্বিক সহযোগীতা করবো। এই দূর্যোগকালীন সময়ে আপনাদের যা যা দরকার সরকার আপনাদের জন্য সব কিছু করবে। আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজনে আপনাদের ঘরে ঘরে খাবার পৌছেঁ দেয়া হবে। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে আছে সরকার। সেই সাথে আমারাও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুন। এ সময় যুবলীগ নেতা শামীম খন্দকার, ইয়াছিন তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article