30.2 C
Munich
Thursday, June 18, 2026

এসপি আহমার এর দিকনির্দেশনায় ঔষুধের দোকানের সন্মুখে লাল-সাদা বৃত্ত ও নগরে ডিবির তৎপরতা

Must read

সুুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) জেলা পুলিশের মাধ্যমে নগরের দুর্গাবাড়ি ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চরপাড়া এলাকার ওষুধের দোকানগুলোর সামনে সামাজিক দূরত্ব নির্দিষ্টকরণে সচেতনতা দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জেলা পুলিশের মাধ্যমে নগরের দুর্গাবাড়ি ও চরপাড়া এলাকার ওষুধের দোকানগুলোর সামনে লাল-সাদা বৃত্ত দিয়ে চিহ্নিত করার ব্যবস্থা করেছেন। এর ফলে ক্রেতারা স্বচ্ছন্দে নির্দিষ্ট দূরত্বে চিহ্নিত বৃত্তে অবস্থান করে ওষুধ ক্রয় করছেন।

জানা যায়, পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম শুরু করা হবে। পুলিশ সুপার সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

অন্যদিকে, ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে প্রতিদিনের ন্যায় ডিবি পুলিশ নগরের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে ও সন্ধ্যায় দোকান বন্ধে নগরীর বিভিন্ন দোকানগুলোতে আজও তৎপরতা চালায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article