30.4 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জ পৌর শহরে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু

Must read

করোনা ভাইরাস বিস্তার রোধে বকশীগঞ্জ পৌর শহর এলাকায় জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে।

শুক্রবার বিকালে পৌরসভার বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে জীবানুনাশক ১০হাজার লিটার তরল ওষুধ ছিটানো হয়। বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে নিয়মিত রুটিন মাফিক পৌর এলাকার সকল সড়কে এ তরল ওষুধ ছিটানো হবে। পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর বলেন, সারা পৃথিবী এখন করোনায় আক্রান্ত এর বিস্তার প্রতিরোধে পৌর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। তবে আগে জনবহুল এলাকায় দেয়া হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব রাস্তায় ওষুধ ছিটানো হবে। তিনি আরও বলেন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে না থাকার আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহিনুর ইসলাম,প্যানেল মেয়র মিজানুর রহমান মিজান,মহিলা কাউন্সিলর রহিমা বেগম, আব্দুল্লাহ প্রমূখ।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article