30.4 C
Munich
Thursday, June 18, 2026

মানবিক পুলিশঃ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী, মাস্ক ও জীবানুনাশক বিতরণ

Must read

সুমন ভৌমিকঃ সারাদেশব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনের জেরে চলছে ময়মনসিংহে অঘোষিত লকডাউন। আর এই পরিস্থিতিতে খাওয়ার না পাওয়া অসহায় ও অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে নগরীর নিন্মবিত্তের জীবন যাপনের মানুষগুলো। কর্মহীনতায় মানবেতর জীবনযাপন করছে। নগরীতে করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ ও অসহায় মানুষগুলো এখন কার্যত গৃহবন্দি। বড় কষ্টে কাটছে তাদের সংসার জীবন।

এমন পরিস্থিতিতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম-সেবা) ও জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) সহায়তার হাত বাড়িয়ে দিলেন। রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার এর উদ্যোগে ২৭ মার্চ শুক্রবার পুলিশ লাইন্স ২নং গেইট সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রত্যকটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী, জীবানুনাশক, সাবান, মাস্ক বিতরণ করেন রেঞ্জ ও জেলা পুলিশের সদস্যরা। এসময় সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখা হয়।

সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, এক বোতল লিকুইড হ্যান্ড স্যানিটাইজার, একটি সাবান, ২ টি করে মাস্ক দেয়া হয়।

ডিআইজি ও পুলিশ সুপারের পক্ষ থেকে সহায়তা সামগ্রীগুলো এক এক করে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) ও পুলিশ লাইন্স ইন্সপেক্টর রোকনুজ্জামান সহ প্রমুখ।

অন্যদিকে, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) জেলা পুলিশের মাধ্যমে শহরের দুর্গাবাড়ি ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চরপাড়া এলাকার ওষুধের দোকানগুলোতে সন্মুখে সামাজিক দূরত্ব নির্দিষ্টকরণের ব্যবস্থা করেন। ক্রেতাগণ যেন স্বচ্ছন্দে নির্দিষ্ট দূরত্বে চিহ্নিত স্থানে অবস্থান করে ওষুধ ক্রয়ের দিকনির্দেশনা দিয়েছেন জেলা পুলিশের মাধ্যমে।

জানা যায়, পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম শুরু হবে। পুলিশ সুপার সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article