মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে পৌরসভা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সরকারী কিয়ামত উল্ল্যাহ কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম,খাতেমুনমঈন মহিলা কলেজের প্রভাষক মোঃ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোছাঃ ইয়াছমিন আক্তার আছমা, পৌর সচিব মোঃ নুরুল আমিন, প্যানেল মেয়র মোঃ মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ ফরহাদুজ্জামান,মোঃ হাছিবুর রহমান বাবুল,মোঃ আক্তার হোসেন,মোঃ শাহিনুর রহমান,মোঃ কামরুজামান,মোঃ আবুল কালাম আজাদ,মোঃ আবদুল্লাহ,মোঃ হারুন অর রশিদ, মহিলা কাউন্সিলর মোছাঃ বিউটি বেগম, রহিমা বেগম, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান, শ্রী বাবলু মনি সাহা,মোঃ সুলতান মাষ্টার,আলহাজ্ব লাভলু মিয়া,শ্রী তুলশি মনি সাহা,মোঃ সেকান্দর আলী, সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সুশীল সমাজের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশেনামূলক বক্তব্য প্রদান করা হয়। প্রস্তুতিমূলক সভার মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন আতঙ্কিত না হয়ে সচেতন হোন এই সময়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়িয়ে নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক থাকার পরামর্শ দিন।


