8.6 C
Munich
Tuesday, June 16, 2026

শেখ হাসিনা নারী ক্ষমতায়নে নারী নীতিমালাগুলো বাস্তবায়ন করছেন-নুরুন নাহার

Must read

সুমন ভৌমিকঃ আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে নারী ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকা র্শীষক আলোচনা সভা ১০ মার্চ মঙ্গলবার শিববাড়িস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম নুরুন নাহার। সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক সেলিনা রশিদ।

আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ অনুষ্ঠানের প্রধান অতিথি ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম নুরুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনি নারী ক্ষমতায়নে নারী নীতিমালাগুলো বাস্তবায়ন করছেন। ইতিপূর্বে কোন সরকার করতে সাহস পায়নি।

তিনি বলেন, ২০১০ সালে নারী ক্ষমতায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নারী নীতি সংশোধন করেন। শেখ হাসিনা নারী ক্ষমতায়নে নিরব বিপ্লব ঘটিয়েছেন। আমরা সেই বিপ্লবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারীরা আগে থেকে অনেক এগিয়ে আছে। অনেক অগ্রসর হয়েছে।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী-স্পীকার-বিরোধী দলনেত্রী নারী এবং সর্বক্ষেত্রে নারীরা অবদান রাখছে। পুরুষের পাশাপাশি নারীরা অংশগ্রহন করছে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। এই সরকারের আমলে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি নাহিদা ইসলাম, বেগম শামছুর নাহার, জিন্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আহামেদ পলি সহ প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article