14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লেবু আর নেই

Must read

জামালপুর বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবু আর নেই। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভূগছিলেন। মঙ্গলবার ভোর রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে । এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম শোক প্রকাশ করেছেন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন বলেন,হঠাত করেই রাজপথের সহযোদ্ধা সাধুরপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মিজানুর রহমান লেবু এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবেন ভাবতে পারিনি। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুতে উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মহান সৃষ্টি কর্তা যেনো তাকে বেহেশত নসীব করেন সেই দোয়া করছি। এছাড়াও অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল কাইয়ুম, সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল,যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মোকারেছ রিপন,মোতালেব সরকার, শাহজাহান আলী সরকার, মমতাজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান ফিরোজ, সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপন,সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক বিদ্যুৎ সরকার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মনির গভীর শোক জানিয়েছেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article