8.6 C
Munich
Tuesday, June 16, 2026

রাজিবপুরে ইয়াবাসহ দুই শিক্ষার্থী আটক

Must read

রাইসুল ইসলাম ফুল, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।। ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে কুড়িগ্রাম জেলার, রাজিবপুর থানা পুলিশ, রাজিবপুর থানা সূত্রে জানা গেছে ,  বুধবার ১১ মার্চ১২ ঘটিকার সময় উপজেলার বটতলা নামক স্থানে অবস্থান নেয়, এসআই গোলক চন্দ্র এর নেতৃত্বে রাজিব পুর থানা পুলিশ।  এসময় একটি অটো রিক্সা থেকে নেমে আসা দুই যুবককে থামিয়ে তল্লাশি করে, তাদের কাছে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে, এবং তাঁদের আটক করা হয়।


তারা হচ্ছে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র মোঃ রাকিব হাসান(২২) সে এসএসসি পরীক্ষার্থী ও রৌমারী উপজেলার আলগার চর গ্রামের মোঃ হারেজ  উদ্দিনের ছেলে
মোঃ শফিকুল ইসলাম(২৩) সে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র।
এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি  (তদন্ত) নয়ন দাশ জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article