20.8 C
Munich
Tuesday, June 16, 2026

ময়মনসিংহ ডিবি’র বিশেষ অভিযানে ৯ জুয়ারি ও ১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-১০

Must read

উর্মিবাংলা প্রতিদিন রির্পোটঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশনায় ৫ মার্চ বৃহস্পতিবার ১০টা ৪০মিনিটে কোতোয়ালী থানা এলাকায় এসআই মোঃ কামরুল হাসান সংগীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ চরঝাউগড়া এলাকায় জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ রমজান মিয়া বাবু (২১), মোঃ সজীব মিয়া (২৮), মোঃ সাগর মিয়া (২০), মোঃ শওকত আলী (৩২), মোঃ সাইদুল (৪০), মোঃ লিটন (১৯), মোঃ ছলিম উদ্দিন(১৯), মোঃ হামিদ আলী খাঁ (২৭), মোঃ জুয়েল মিয়া(২০)-কে গ্রেফতার করে।

অপরদিকে একইদিনে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স ৭টা ২০মিনিটে মুক্তাগাছা থানার কান্দিগাঁও থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন সবুজ (৪০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article