সারা বছর শুধু কাজ নয়, জীবনে একটু চিত্ত-বিনোদনও প্রয়োজন আছে- এই বিষয়টি অনুধাবন করে বকশীগঞ্জের মাইক্রোবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বনভোজন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বকশীগঞ্জ লাউচাপড়া অবকাশ কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিয়ে পুরো দিনটা হৈ চৈ করে নেচে-গেয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন মাইক্রোবাস মালিক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। বনভোজনে মালিক শ্রমিকদের জন্য দুপুরের খাবার হিসেবে ছিল- পোলাও, মুরগীর রোষ্ট, গরুর গোস্ত ভোনা ও কোমল পানীয়।
এ সময় বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের সদস্য, মোঃ জয়নাল আবেদীন,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি,সাবেক ভিপি মোঃ আনোয়ার হোসেন বাহাদুর,উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ মিষ্টার রানা,বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ মোস্তাইন বিল্লাহ রনি, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।
সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্ব পালন করেন মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ রুকনুজ্জামান (বাবু),সহ-সভাপতি মোঃ আজাদ হোসেন লাভলু,সাধারন সম্পাদক মোঃ রেজুয়ান রাজ্জাকী,সাংগঠনিক সম্পাদক এ.এস.এম আজিজুর হাসান(রুমান),কোষাধক্ষ্য মোঃ হাসান আলী,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান ফটিক।
বকশীগঞ্জ উপজেলার ৩৫টি মাইক্রোবাস বনভোজন ও আনন্দ ভ্রমনে অংশ গ্রহন করে।


