মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে অজ্ঞাত(৩২) পরিচয়ের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর এলাকায় দশানী নদী থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,শুক্রবার সকালে নতুন টুপকারচর গয়নাঘাটিঁ এলাকায় দশানী নদীতে একটি লাশ ভেসে উঠে। পরে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দিলে এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশটি ফুলে পচে বিকৃতি হওয়ায় চেনা সম্ভব হচ্ছেনা। পুলিশের ধারনা ৭/৮ দিন আগে যুবকটি মারা গেছে । তবে কিভাবে মারা গেছে তা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


