সুমন ভৌমিকঃ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন (সদর সার্কেল) এর নেতৃত্বে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন মেসে ভাড়াটিয়া তথ্য ফরম সংগ্রহ ও বিতরণ করা হয়। সেই সাথে বহিরাগত কোন অপরাধী মেসগুলোতে অবস্থান করছে কিনা সেই সন্ধানে অভিযান পরিচালনা করেন।
৫ মার্চ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা এলাকা ব্রাহ্মপল্লী ও পুরোহিত পাড়ায় বিভিন্ন মেসে ভাড়াটিয়া তথ্য ফরম সংগ্রহ ও বিতরণ হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ আরো জানায়, তথ্য ফরম সংগ্রহ ও বিতরণ এর পাশাপাশি মেসগুলোতে বহিরাগত কোন অপরাধী অবস্থান করছে কিনা তা যাচাই করার জন্য অভিযান পরিচালনা করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বাড়ির মালিকদের সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে পরামর্শ দেন। বাড়ির মালিকরা অতিরিক্ত পুলিশ সুপার এর পরামর্শকে স্বাগত জানান এবং তারা আশ্বস্ত করেন।
তথ্য ফরম সংগ্রহ-বিতরণ ও অভিযানে অংশগ্রহন করেন ১নং-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদ হোসেন, এসআই ফারুক হোসেন সহ কোতোয়ালী থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ।


