20.7 C
Munich
Tuesday, June 16, 2026

টঙ্গীতে মহিলালীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগে আটক দুই

Must read

খাদিজা আক্তার,স্টাফ রিপোর্টার গাজীপুর ॥ গাজীপুরের টঙ্গীতে এক মহিলালীগ নেত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিত নারী তার কথিত প্রেমিকসহ ৫ জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে দুইজনকে আটক করেছে পৃুলিশ। আটককৃতরা হলেন টঙ্গীর বনামালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার (৩২) ও মোহম্মদ আলীর ছেলে মিঠু তালুকদার(৪০)। মামলায় সূত্রে জানা যায়,অভিযুক্ত আজগর আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নির্যাতীতা ওই নারীর। দীর্ঘদিন ধরেই তাদের মন দেওয়া নেয়া চলছিলো। একপর্যায়ে অভিযুক্ত প্রেমিক আজগর আলীকে বিয়ে করার জন্য চাপ দেয় ওই নারী। প্রতারক প্রেমিক আজগর আলী বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষান করে বুধবার বিকালে কৌশলে ওই নারীকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে আজগর আলী,তার সহযোগী পলাশ ও সামিরুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঐ নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article