মতিন রহমান।। জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোঃ শফিকুল ইসলাম সম্রাট। ৪ মার্চ বুধবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহিম এর নিকট থেকে দায়িত্ব ভার গ্রহন করেন তিনি।
বকশীগঞ্জ থানার ৩০ তম ওসি হিসাবে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন,পুলিশকে জনবান্ধবে পরিনত করে সু-শাসন প্রতিষ্ঠা করাই আমার প্রথম লক্ষ্য। সে জন্যে সকলের সহযোগীতা চাই। আর সাংবাদিকরা হচ্ছে সমাজের চোখ। আপনাদের সার্বিক সহযোগীতায় বকশীগঞ্জে জুয়া-মাদক-বাল্যবিয়ে নির্মূল করবো ইনশাআল্লাহ। বকশীগঞ্জ থানা হবে দালাল মুক্ত। পুলিশের প্রতি মানুষের ভূল ধারনা ভেঙ্গে দিয়ে জনবান্ধব পুলিশ,মানবিক পুলিশ হিসেবে প্রতিষ্ঠা করবো। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমিন,সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন,সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক,মাসুদ উল হাসান,মতিন রহমান,উৎপল মহন্ত,এ.কে এম নুর আলম নয়ন, ছালাম মাহমুদ ও আলমাছ হোসেন প্রমূখ।
২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর ওসি মোঃ শফিকুল ইসলাম প্রথমে যোগদান করেন জামালপুরের ইসলামপুর। ২০০৮ সালে বকশীগঞ্জ থানায় উপ-পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ জামালপুর পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এক সন্তানের জনক। তার বাড়ি প্রতিবেশী শেরপুর জেলা সদরের চর শেরপুর। তার বাবা শাজাহান আলী চাষী ছিলেন চর শেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।


