16 C
Munich
Monday, May 25, 2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুলিশের রক্তদান কর্মসূচি

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে পুলিশ লাইন্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিষ্ট্রার হারুন অর রশিদ (বিপিএম-সেবা) এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেঞ্জ অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা। মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।

রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিষ্ট্রার হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়েই মূলত স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু হয়েছিল। সে সময়কালে মাতৃভাষা ‘বাংলা ভাষা’ অর্জনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা পায়।

তিনি আরো বলেন, দ্বিজাতির ভিত্তিতে পাকিস্থান এর জন্ম হয়েছিল। পাকিস্থানে ৬০ ভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। উর্দুকে প্রতিষ্ঠিত করে বাংলা ভাষাকে কন্ঠরোধ করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মর্যাদা পায়। আর সে থেকেই জাতির জনকের স্বপ্ন ছিল স্বাধীন, শোষণমুক্ত দেশ ও জাতি গঠন। ১৯৭১ সনে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর আমারা পাই বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে দেশ এগিয়ে চলছে। আমাদের সেই এগিয়ে যাওয়ার বিষযে আরো অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি রেঞ্জ অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাবে স¦ীকৃতি লাভ করেছে। সে বিজয়ের প্রেরণায় আমরা স্বাধীন রাষ্ট্র লাভ করি। ভাষার জন্য আর কোন দেশে এমন আন্দোলন হয়নি।

অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গণমানুষের সেবা ছাড়াও বাংলাদেশ পুলিশ একটি নতুন অধ্যায় যোগ করেছে। মানবতা সেবায় এগিয়ে আসা। অসুস্থ ও মুমুর্ষ মানষকে রক্তদান। সেই উপলক্ষ্যে ময়মনসিংহ পুলিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুলিশ লাইন মাঠে রক্তদান কর্মসূচি আয়োজন করেছে।

ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত রক্তদান কর্মসূচি অনুষ্ঠানটি পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিষ্ট্রার হারুন অর রশিদ উদ্বোধন করেন।

এছাড়াও পুলিশ লাইন্স হলরুমে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে পুলিশের ছেলে-মেয়েদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article