দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বকশীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পুরাতন বাসস্ট্যান্ড উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্ঠা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন। পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল কাইয়ুম,সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল,যুগ্ন আহবায়ক ও ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মোকারেছ রিপন,যুগ্ন আহবায়ক ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির আহবায়ক মোতালেব সরকার, যুগ্ন আহবায়ক ও নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মমতাজ উদ্দিন,যুগ্ন আহবায়ক শাজাহান সরকার,বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সফি আলম,সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রউফ,মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ,যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ,জাসাসের সভাপতি বজলুর রশিদ,কৃষকদলের সভাপতি নুরুল আমিন আকন্দ,সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শহিদুল হক দুলাল ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জীবন প্রমূখ। সভায় বিএনপি ওসহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


