21.8 C
Munich
Monday, June 15, 2026

ময়মনসিংহ পাটগুদাম ব্রীজমোড়ে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে আগুন

Must read

বাপ্পী দাসঃ ৭ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় একটি এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি, তবে এ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। এসময় গোটা এলাকায় আতঙ্ক অবস্থা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ময়মনসিংহ থেকে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ যাবার পথে নগরীর পাটগুদাম ব্রীজমোড়ে এলে এ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে এ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্থ হয়। তবে আগুন লাগার কারন জানা যায়নি। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার সময় সড়কে দু’পাশে অসংখ্য মানুষ ভিড় জমায়। এসময় যানজটের সৃষ্টি হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article