21.8 C
Munich
Monday, June 15, 2026

ময়মনসিংহ ডিবি’র এসআই আক্রাম হোসেন পিপিএম পদক লাভ করলেন

Must read

সুমন ভৌমিকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে ময়মনসিংহ ডিবি পুলিশের দায়িত্বশীল ও চৌকষ এসআই আক্রাম হোসেনকে  বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “পিপিএম” প্রদান করেছেন। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে “পিপিএম” পদক ব্যাজ পরিয়ে দেন।

২০১৯ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক লাভ করায় এস আই আক্রাম হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থাসহ সাংবাদিক ও নাগরিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে এস আই আক্রাম ২০১৯ সালে আইজিপি পদক লাভ করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ জেলা পুলিশে বহুবার ও ময়মনসিংহ রেঞ্জে ৮বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি এবং গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য “পিপিএম” পদক পদান করা হয়ে থাকে।

“পিপিএম” পদক প্রাপ্ত ময়মনসিংহ ডিবি’র এসআই আক্রাম হোসেন এর সাফল্যের পিছনে রয়েছে বিশেষ করে মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন, অস্র উদ্ধার, অপরাধ দমন, ঝুঁকি নিয়ে মাদক ব্যবসায়ী ও ডাকাত নির্মূলসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা-সাহস, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়া। তিনি ময়মনসিংহ জেলা পুলিশের ব্যাপক সুনাম বৃদ্ধি করেছেন। মাদক ও সন্ত্রাসীদের সাথে অসংখ্য বন্দুকযুদ্ধে তিনি বার বার আহত হয়েছেন।

“পিপিএম” পদক লাভের পর গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় এসআই আকরাম হোসেন বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও ডিবি পুলিশের দক্ষ ওসি’র সার্বিক দিকনির্দেশনায় আমি এ সাফল্য পেয়েছি। সে জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এক্ষেত্রে তিনি গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন। বিশেষ করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর সার্বক্ষণিক সহযোগিতা, পরামর্শ, সঠিক দিকনির্দেশনার কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন তদন্ত কার্যক্রম ও অভিযান পরিচালনায় উর্ধতন কর্তৃপক্ষের সহায়তার ফলেই তার এই সাফল্য। তিনি তার সহকর্মীদের ভূমিকার কথাও স্মরণ করেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article