14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমকে গণসংবর্ধনা

Must read

বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব শাহীনা বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ আওয়ামীলীগ মালিরচর আঞ্চলিক শাখা কার্যালয়ের উদ্যোগে শাহীনা বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য,প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম সম্মাননা পান। ২৮ তম বিশ^ প্রতিবন্ধী দিবস ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহীনা বেগমের হাতে সম্মাননা পদক তুলে দেন। শাহীনা বেগম বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্মাননা পাওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মালিরচর আঞ্চলিক শাখা কার্যালয়ের উদ্যোগে শাহীনা বেগমকে গণসংবর্ধনা দেয়া হয়। রোববার দুপুরে পৌর শহরের নয়াপাড়ায় আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ মফিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মেডিসিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,ডিজিএম আক্তারুজ্জামান,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম ওমর আল ফারুক,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম রশিদ,উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা,সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল আলিম তারা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আগা সাইয়ুম যুবলীগ নেতা শামীম খন্দকার। অনুষ্ঠানের এক পর্বে আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ের শিক্ষকবৃন্দ,আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন সামজিক সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article