21.2 C
Munich
Tuesday, June 16, 2026

দক্ষ-যোগ্য-চৌকস ডিবি ওসি শাহ্ কামাল ময়মনসিংহ রেঞ্জে ১৪বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন

Must read

সুমন ভৌমিকঃ সারাদেশে আলোচিত চৌকস ডিবি ওসিদের নাম যখন চলে আসে, তখন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ পিপিএম (বার) নাম প্রশংসার পাতায় চৌকস অফিসার হিসেবে ব্যাপক আলোচিত হয়। তিনি ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ বিপিএম (বার) (অতিঃ ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) নির্দেশনায় সন্ত্রাসী, অস্রবাজ, জুয়ারী, মাদক বিক্রেতা, অস্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে ব্যাপক সফলতার প্রশংসা স্বরুপ ময়মনসিংহ রেঞ্জে ১৪বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।

দক্ষ-যোগ্য ময়মনসিংহের ডিবি’র অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল পিপিএম (বার) গত নভেম্বর ২০১৯ মাসে ময়মনসিংহে সর্বত্র অভিযান পরিচালনা করে মাদক ও অপরাধ নির্মূল্যে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার পরিচালনায় মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

আগেও তিনি মাদক, অস্রবাজ, ক্রেতা-বিক্রেতা, সন্ত্রাসী-গডফাদার, চুরি-ডাকাতি, খুন-ধর্ষন এর মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে ময়মনসিংহ জেলায় অপরাধীদের কাছে আতংক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন ।

ক্লিন ইমেজের অধিকারী শাহ কামাল আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি টহলের মাধ্যমে জেলায় মাদক ও অপরাধ বিরোধী অভিযানে সফলতাও পেয়েছেন।

গত নভেম্বর/২০১৯ মাসে মাদক বিরোধী অভিযান ও অপরাধ দমনে প্রতিটি ক্ষেত্রে ডিবি পুলিশের ব্যাপক সফলতা রয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার ইনচার্জ শাহ্ কামাল এর নেতৃত্বে গত মাসে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক উদ্ধার, সংশ্লিষ্ঠ ব্যবসায়ী, অস্র, কুখ্যাত ডাকাত, জুয়ারী ও মাদকসেবীদের গ্রেফতার করে।

এছাড়া মোবাইল চোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ। থানায় জিডি হচ্ছে প্রচুর। ডিবি ওসি শাহ্ কামাল গোয়েন্দার আইটি বিশেষজ্ঞদের নিয়ে বিচক্ষণতা সহিত জিডি মূলে ২৫ টি চোরাই মোবাইল সেট উদ্ধার করেন এবং কোতোয়ালী থানায় চুরি মামলার রহস্য উদঘাটন করে ১ জন গ্রেফতার করে।

গত মাসে ডিবি পুলিশ ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৯৩ গ্রাম হেরোইন, ১৫৭০ পিস ইয়াবা, ৯টি দেশীয় অস্রসহ ১১জন ডাকাত গ্রেফতার, ১টি সাইকেল উদ্ধার করে।

এছাড়া ২৬ জন জুয়ারি গ্রেফতার, ৪ বোতল ফেন্সিডিল, ১০ লিটার চোলাই মদ, ৪টি ইনজেকশন, জিডি মূলে ৪ জন ভিকটিম উদ্ধার, ৬ টি ফেসবুক হ্যাক আইডি ও ২ জন বিকাশ প্রতারক সনাক্ত করে উদ্ধার করে।

সারাদেশের মত ময়মনসিংহে লবণ এর দাম বৃদ্ধির গুজবে জেলায় যখন তোলপাড় চলছে, ঠিক তখনি পুলিশ সুপারের নির্দেশে ডিবি’র ওসি শাহ্ কামাল লবণ এর দাম বৃদ্ধির চক্রদের গ্রেফতার করে ও পরে তাদের কাছ থেকে ৭০০০ কেজি লবণ উদ্ধার করেন।
এছাড়াও ৩৩ টি মামলা রুজু হয় ও নিষ্পত্তি হয় ৬৫ টি মামলা। পাবলিক পিটিশন নিষ্পত্তি ২০ টি, সিডিএমএস মামলা এন্ট্রি ৯৮টি ও নিবারণ মূলক গ্রেফতার হয় ৪৭ জন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article