20.8 C
Munich
Tuesday, June 16, 2026

ময়মনসিংহের মানুষ এর ভালবাসার টানে আমি আসার সুযোগ লুফে নেবঃ এসপি শাহ আবিদ

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতনের সভাপতিত্বে গত ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয় ময়মনসিংহ কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)-কে।

বিদায় অতিথি এসপি শাহ্ আবিদ সভাস্থলে উপস্থিত হলে সুরের মোছনায় ও নৃত্যের তালে তালে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও পুনাক ময়মনসিংহ এর সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার সুরাইয়া সুলতানাকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয়।

বিদায়ী অনুষ্ঠানে শাহ আবিদ বলেন, ময়মনসিংহে শিক্ষা-শিল্প-সাহিত্য ও লোক-সংস্কৃতির অনেক ঐতিহ্য যেমন রয়েছে, ঠিক তেমনি ময়মনসিংহে কমিউনিটি পুলিশিংয়ের অনেক ঐতিহ্য রয়েছে। কমিউনিটি পুলিশিং প্রথা  সারাদেশে চালু করার অবদান এই ময়মনসিংহ।

তিনি আরো বলেন, আমাদের পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। আপনারা যে ভালবাসা আমাকে দেখিয়েছেন, চিরদিন আমি মনে রাখবো। যদি কখনো চাকুরীর সুবাধে পদোন্নতি পাই, ময়মনসিংহের মানুষ এর ভালবাসার টানে আমি আসার সুযোগ লুফে নেব।

এসময় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং একটি সৎসঙ্গ। আশা করি নতুন কমিটি সুন্দরভাবে এগিয়ে যাবে। ময়মনসিংহে সাংগঠনিক ঐতিহ্য রয়েছে। প্রতিটি বিদায় আলাদা মর্ম রয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ডাঃ কেআর ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা শফিক উল্লাহ, ঈশ্বরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধার হাবিবুর রহমান হলুদ, ফুলবাড়িয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article