সুমন ভৌমিকঃ ময়মনসিংহ রেঞ্জকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত ও অপরাধ দমনে সাফল্যের নজির রেখে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি মঙ্গলবার বিদায় সংবর্ধনায় আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি কাজ করতে এসে ময়মনসিংহ “রেঞ্জকে খুবই ভালবেসে ফেলেছি”।
গত ২০১৭ সালের ৮ই জুন তিনি ময়মনসিংহ রেঞ্জে যোগদান করে, প্রায় আড়াই বছর এই রেঞ্জে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের সুযোগ্য ডিআইজি বাবু নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) রেঞ্জ আয়োজিত বিদায় সংবর্ধনায় বলেন, আজ আমার “রেঞ্জের সবশেষ অপরাধ সভা”। কর্মজীবনে দীর্ঘ প্রায় ৩০ বছর কর্মক্ষেত্রে আছি। আর মাত্র ৩ মাস পর আমি অবসরে যাচ্ছি। একটু নিরিবিলি থাকার জন্য নিজেই ইচ্ছে করে দূরে চলে যাচ্ছি। তিনি মিডিয়ার কর্মিদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আর আমার এখানের এডিশনাল ডিআইজি, ৪ জেলার এসপি সহ অন্যান্য অফিসারগণ সকলের সহযোগিতায় ময়মনসিংহ রেঞ্জ অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক সাফলতা দেখিয়েছে। এই সাফল্য সবার। আমি সফলতাগুলো রেঞ্জের সবাইকে বিলিয়ে দিচ্ছি।
অশ্রু সিক্ত ও আবেগপ্লুত কন্ঠে তিনি বলেন, “রেঞ্জকে খুবই ভালবেসে ফেলেছি”। এসময় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার পুলিশ সুপার সহ সকল অফিসার আবেগপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বিদায়ী ডিআইজি নিবাস চন্দ্র মাঝি সবার কাছে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ঢাকায় সিআইডিতে ডিআইজি পদে যোগদান করবেন। এসময় ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে বিদায়ী ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম-বার, পুলিশ সুপার জামালপুর মোঃ দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম, পুলিশ সুপার রেঞ্জ অফিস সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার নেত্রকোনা আকবর আলী মুন্সী, পুলিশ সুপার শেরপুর কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলাম সহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।


