22.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জের বজলুর রশীদ জামালপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

Must read

জামালপুর বকশীগঞ্জের খেওয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আ.ন.ম বজলুর রশীদ জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঘোষনা করেন।

মোহাঃ আ.ন.ম বজলুর রশীদ বি.এস.সি,সি.ইন.এড ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে ঠান্ডারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন, ১৯৯৮ সালে বদলি হয়ে চরকাউরিয়া সীমার পাড় স: প্রা: বিদ্যালয়ে যোগদান করেন, পরবর্তীতে ২০০৬ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে মদনেরচর স: প্রা: বিদ্যালয়ে যোগদান করেন, ২০০৭ সনে বদলি হয়ে কুশল নগর স: প্রা: বিদ্যালয়ে যোগদান করেন ও সর্বশেষ ২০০৮ সনের ৯জুলাই খেওয়াচর স: প্রা: বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে কর্মরত আছেন।তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা পর্যায়ে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার, প্রধান পরীক্ষক ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর লক্ষ্য ৫-১০ বছর বযসের কোন শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং সকলেই মান সম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে।

 

 

( )

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article